Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে জাতীয় সড়কে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রঘুনাথগঞ্জে জাতীয় সড়কে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের প্রসাদপুরে ১২নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় এক বৃদ্ধ সাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত মহাদেব দাস(৬৫) পেশায় চাষি ছিলেন। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে। মহাদেববাবু প্রসাদপুর মাঠের জমিতে ধান চাষ করেন। এদিন দুপুরে মাঠে ধান দেখতে যাচ্ছিলেন। জাতীয় সড়ক ধরে সাইকেলে যাওয়ার সময় একটি বহরমপুরগামী লরি তাঁকে পিছন থেকে জোরে ধাক্কা মারে। মহাদেববাবু সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় সেখানে মহাদেববাবুর মৃত্যু হয়।
Advertisement
লরিটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। চালক বিষয়টি আঁচ করে সাগরদিঘির রতনপুরে লরি থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিস লরিটি আটক করে। মৃতের ছেলে সুরজিৎ দাস বলেন, বাবা জমি দেখতে যাচ্ছিল। তখন লরিটি ধাক্কা দেয়। বাবাকে আর ফিরে পাব না। কিছু ক্ষতিপূরণ পেলে ভালো হয়।
সম্পর্কিত সংবাদ