সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের রানিনগরে জাল লটারির টিকিট বিক্রি ও মজুতের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল লক্ষ্মী মণ্ডল, মানিরুল শেখ ও কলিমুদ্দিন শেখ। তারা রানিনগরেরই বাসিন্দা।
Advertisement
নকল টিকিট আমদানি করে জেলার বিভিন্ন এলাকায় জাল লটারির টিকিটের কারবার জাঁকিয়ে শুরু হয়েছিল। তাতে অবশ্য শেষরক্ষা হল না। এদিন রাতে রঘুনাথগঞ্জের রানিনগরের বিভিন্ন এলাকায় পুলিস হানা দেয়। সেখানে বেশ কিছু জাল লটারি টিকিট সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা কোথা থেকে জাল লটারি টিকিট আমদানি করেছে, তা পুলিস খতিয়ে দেখছে।
রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, একাধিক এলাকায় হানা দিয়ে কয়েকহাজার জাল লটারি টিকিট বাজেয়াপ্ত হয়েছে। তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, দু’মাস আগে রঘুনাথগঞ্জের মিয়াপুর রেলসেতুর কাছে অভিযান চালিয়ে প্রচুর জাল লটারির টিকিট সহ ছয় যুবককে পুলিস গ্রেপ্তার করেছিল।