সংবাদদাতা, জঙ্গিপুর: কলকাতা হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে তৈরি দোতলা বাড়ি ভেঙে ফেলল প্রশাসন। সোমবার দুপুরে রঘুনাথগঞ্জ-১ ব্লকের বিডিও সুবীর রায়ের উপস্থিতিতে বাড়িটি ভাঙা হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ ও রানিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রশাসনের কর্তারা। প্রশাসনের অনুমতি ছাড়াই পঞ্চায়েত আইন মেনে বাড়ি না করায় মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেশীরা। এই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্ট চলতি মাসেই এই বাড়ি ভাঙার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশেই এদিন বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয় বলে জানা গিয়েছে। জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং বলেন, হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে তৈরি বাড়ি ভেঙে ফেলা হয়েছে।



