Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে গয়নার ব্যাগ ফিরিয়ে দিলেন টোটোচালক

রঘুনাথগঞ্জে গয়নার ব্যাগ ফিরিয়ে দিলেন টোটোচালক
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সোনার গয়নার ব্যাগ ফিরিয়ে দিলেন রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুরের টোটোচালক আল আমিন। শনিবার সকালের রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুরে টোটো চালকের বাড়ি যান ওই ব্যাগের মালিক। সেখানেই এলাকার বাসিন্দাদের সামনে তাঁর হাতে গয়নার ব্যাগটি তুলে দেন। হারানো গয়নার ব্যাগ ফিরে পেয়ে খুব খুশি উমরপুরের দম্পতি। এরপর তাঁরা হাসি মুখে বাড়ি ফিরে যান। ওই টোটোচালকের সততাকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী। রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক ইনচার্জ তন্ময় গোনাই বলেন, বিষয়টি জানতে পেরে আমরা ওই টোটোচালকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি প্রকৃত মালিককে গয়নার ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন।
Advertisement
জানা গিয়েছে, প্রায় দু'সপ্তাহ আগে এক দম্পতি রঘুনাথগঞ্জের ফুলতলায় টোটোয় চাপেন। মিয়াপুর রেলওভার ব্রিজের মুখে তাঁরা টোটো থেকে নেমে যান। সঙ্গে থাকা অন্য ব্যাগপত্র নামালেও লাল রঙের একটি বড় ব্যাগ ফেলে যান। ওই টোটোচালক উমরপুরে অন্য যাত্রীদের নামানোর পর লক্ষ্য করেন, একটি ব্যাগ পড়ে রয়েছে। টোটোচালক কিছুক্ষণ পরেই মিয়াপুর রেল ওভারব্রিজ এলাকায় ওই দম্পতির খোঁজও করেন। কাউকে না পেয়ে তিনি তিনি টোটো ইউনিয়নে খবর দেন। ইউনিয়নের সদস্যরাই বিষয়টি পুলিসকে জানান। 
এরপর টোটো ইউনিয়নের সদস্য ও পুলিস ওই চালকের সঙ্গে যোগাযোগ করে তাঁর বাড়ি থেকে ব্যাগটি দম্পতির হাতে তুলে দেন। টোটোচালক বলেন, আগেও আমি যাত্রীদের দামি মোবাইল, ব্যাগ ফিরিয়ে দিয়েছি। এই ব্যাগে কী ছিল আমি দেখিনি। ব্যাগটি নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। আজ ব্যাগটি তুলে দেওয়ার সময় জিনিসপত্র বের করা হয়। তখন দেখি, সোনার মঙ্গলসূত্র, কানের রিং ও আংটি রয়েছে। সঙ্গে কিছু ইমিটেশনেরও গয়নাও ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ