Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে চিটফান্ড কোম্পানির সম্পত্তি চিহ্নিত করা শুরু  

রঘুনাথগঞ্জে চিটফান্ড কোম্পানির সম্পত্তি চিহ্নিত করা শুরু
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: কয়েকবছর আগে বন্ধ হওয়া একটি চিটফান্ড কোম্পানির সম্পত্তি চিহ্নিত করা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও রঘুনাথগঞ্জ থানার পুলিস সংস্থার চারতলা অফিসে যান। রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ওই অফিসটি কয়েকবছর ধরেই তালাবন্ধ রয়েছে। এদিন সেখানে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে রঘুনাথগঞ্জের সুকান্তপল্লি, জঙ্গিপুর ও উমরপুরে তলাইয়ে এই কোম্পানির আরও তিনটি সম্পত্তির হদিস মিলেছে। চিটফান্ড কোম্পানির এসব সম্পত্তি খুব তাড়াতাড়ি নিলাম করা হবে। কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, হাইকোর্টের নির্দেশে কোম্পানির সম্পত্তির চিহ্নিত করা হচ্ছে। রঘুনাথগঞ্জে চারটি সম্পত্তির হদিস পেয়েছি। সেগুলি নিলামের জন্য খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। তারপর নিয়ম মেনে প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। রাজ্যে সারদা কাণ্ডের পর এই চিটফাণ্ড কোম্পানিও তাদের কারবার বন্ধ করে দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ