Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে ভাড়াবাড়িতে পচাগলা দেহ উদ্ধার

রঘুনাথগঞ্জে ভাড়াবাড়িতে পচাগলা দেহ উদ্ধার
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের একটি ভাড়াবাড়ি থেকে এক লরি চালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাপি দাস(৫৬)। তাঁর বাড়ি সূতি থানার আহিরণে হলেও তিনি রঘুনাথগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। গত দু’দিন থেকে ওই চালকের কোনও সাড়াশব্দ পাননি এলাকাবাসী। তাতেই এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে ঘরের দরজা ভেঙে পচাগলা দেহ উদ্ধার করে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। স্ত্রী বছর দু’য়েক আগেই মারা গিয়েছেন। এই মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
Advertisement
রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, বাপিবাবু মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন অথবা অসুস্থ হয়েও মারা যেতে পারেন। আসলে কী ঘটেছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ