Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ মন্ত্রীর

রঘুনাথগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ মন্ত্রীর
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রঘুনাথগঞ্জের তেঘড়িতে সরকারি জলাশয় দখল করে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। সোমবার সকালে তিনি ওই এলাকা পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি জলাশয়টি দখল করে দোকানঘর তৈরি করছিল। এলাকার বাসিন্দারা আপত্তি জানালেও তারা কর্ণপাত করেনি। অভিযোগ পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিস নির্মাণকাজ বন্ধ করে দেয়।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কোনও সরকারি সম্পত্তি দখল করা যাবে না। মুখ্যমন্ত্রীর এমনই নির্দেশ রয়েছে। জলাশয় দখল করে দোকানঘর তৈরির কথা শুনেই পুলিসকে পদক্ষেপ করতে বলি। আমি নিজেও জায়গাটা ঘুরে দেখেছি। ২৪ ঘণ্টার মধ্যে নির্মীয়মাণ দোকানঘর ভেঙে নিতে বলেছি। তা না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। রঘুনাথগঞ্জ-২ ব্লকের তেঘড়ি ও শেখালিপুর পঞ্চায়েতের কৃষ্ণশাইল মোড় লাগোয়া রাজ্য সড়কের পাশে একটি বিশাল জলাশয় দখল করে দোকানঘর তৈরি করা হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তি তাঁদের আপত্তিতে কর্ণপাত না করে এই কাজ চালিয়ে যাচ্ছিল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ