Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে ১২ নম্বর জাতীয় সড়কে টোটোর ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু

রঘুনাথগঞ্জে ১২ নম্বর জাতীয় সড়কে টোটোর ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে টোটোর ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে মৃতের নাম তরুণ মাঝি (৫৬)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার ঘোড়শালায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী সহ দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। এদিন সন্ধ্যায় তিনি আত্মীয়ের বাড়ি থেকে ঘরে ফিরছিলেন। তখন একটি টোটো তাঁকে সজোরে ধাক্কা মারে। টোটোর ধাক্কায় তিনি মারাত্মক ভাবে জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। টোটো ও চালককে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এদিন বিকেলে তিনি মঙ্গলজোনে কাজের পারিশ্রমিক চাইতে চান। সেখান থেকে কিছুটা দূরে ভাইয়ের বাড়িতে দেখা করেন। ভাইয়ের বাড়ি থেকে হেঁটে ফেরার পথে মঙ্গলজোন মোড়ে টোটোটি তাঁকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান। তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে ওই টোটোতে করেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মৃতের কাকা ছ’কড়ি মাঝি বলেন, আমরা অনেক রাতে দুর্ঘটনার খবর পাই। হাসপাতালে এসে মৃত অবস্থায় দেখি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ