সংবাদদাতা, কালনা: কনকনে শীতের হাত থেকে রোগীদের স্বস্তি দিতে কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালের ওয়ার্ডে রুম হিটার বসানো হয়েছে। হাসপাতালের এই পরিষেবায় খুশি রোগী ও পরিজনরা। কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালে প্রসূতি, মেডিসিন, শিশু ও সার্জিক্যাল প্রভৃতি ওয়ার্ডে মোট ৫৩৪টি বেড রয়েছে। কোনও কোনও ওয়ার্ডে বেডের চেয়েও অনেক রোগী ভর্তি থাকেন। শুধু কালনা নয়, পাশ্ববর্তী হুগলি, নদীয়া জেলা থেকেও বহু রোগী এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। শীতের সময় রোগীদের স্বাচ্ছন্দ দিতে প্রতিটি ওয়ার্ডে ঘর গরম রাখতে রুম হিটার বসানোর হয়েছে। তবে নির্দিষ্ট সময় মেনে তা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, শীতে রোগীদের স্বাচ্ছন্দ দিতে রুম হিটার দেওয়া হয়েছে।



