Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগী কল্যাণ বৈঠকে অ্যাকাউন্টস অফিসারকে ভর্ৎসনা শশী পাঁজার

রোগী কল্যাণ বৈঠকে অ্যাকাউন্টস অফিসারকে ভর্ৎসনা শশী পাঁজার
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের গচ্ছিত ৫ কোটি টাকা কারেন্ট অ্যাকাউন্টে রেখে সরকারের আর্থিক ক্ষতি করা হচ্ছে কেন? সম্প্রতি রোগী কল্যাণ সমিতির (আরকেএস) বৈঠকে যোগ দিয়ে এই ভাষাতেই সেখানকার অ্যাকাউন্টস অফিসারকে (এও) ভর্ৎসনা করলেন আরকেএস-এর নতুন মনোনীত সদস্য ডাঃ শশী পাঁজা। এও’কে ওইদিন তিনি বলেন, মেডিক্যালের আয়বৃদ্ধিতে গচ্ছিত টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখা উচিত ছিল। তাতে সুদ বেশি মিলত। বাড়তি সুদ বাবদ পাওয়া অর্থ মেডিক্যালেরই উন্নতিতে খরচ করা যেত। তা না করে কারেন্ট অ্যাকাউন্টে রাখা হচ্ছে কেন, মন্ত্রী জানতে চান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ