Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর:  সন্দীপ ঘোষের বিরুদ্ধে  বিচার চালাতে ‘অনুমতি’

রাজ্য সরকারের অনুমতি পেল ইডি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার বিচার শুরু হবে। বিস্তারিত জানুন।

আর জি কর:  সন্দীপ ঘোষের বিরুদ্ধে  বিচার চালাতে ‘অনুমতি’
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক দুর্নীতির মামলায় আর জি কর হাসপাতালের অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলার বিচার চালানোর ‘অনুমতি’ দিল রাজ্য সরকার। বুধবার সেই সবুজ সংকেতের আইনি নথি জমা পড়ে বিচারভবনের আদালতে ইডি। ৭ জুলাই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। যেহেতু অভিযুক্ত একজন সরকারি কর্মচারী ছিলেন, তাই তাঁর বিরুদ্ধে এতদিন সরকারি অনুমোদন না মেলায় বিচার শুরু করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সেই অনুমোদন মেলায় মামলায় ‘গতি’ আসবে বলে ইডির অভিমত। আর জি কর আর্থিক দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় সন্দীপ ঘোষদের বিরুদ্ধে মামলার শুনানি চলছে আলিপুর কোর্টে।                                                                                                           

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ