Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনত শাস্তি প্রদানে অনুমোদন রাজ্যের

আর জি কর আর্থিক দুর্নীতি মামলার গতিপ্রকৃতি থমকে ছিল তৃণমূল আমলে। ক্ষমতা বদল হতেই সেই মামলা চালিয়ে নিয়ে যেতে অনুমোদন দিল রাজ্য সরকার।

আর জি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনত শাস্তি প্রদানে অনুমোদন রাজ্যের
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতি মামলার গতিপ্রকৃতি থমকে ছিল তৃণমূল আমলে। ক্ষমতা বদল হতেই সেই মামলা চালিয়ে নিয়ে যেতে অনুমোদন দিল রাজ্য সরকার। সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আর জি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আনা আর্থিক দুর্নীতির সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছেন রাজ্যপাল। সেই সূত্রে তিনি অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি দানের জন্য রাজ্যকে ছাড়পত্র দিয়েছেন। সেই মোতাবেক রাজ্যের তরফে এই মামলা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে শাস্তি প্রদানের জন্য অনুমোদন দেওয়া হল। সেই বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে একটি সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর জি কর দুর্নীতি মামলায় তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হল। মুখ্যমন্ত্রী আরো লেখেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে মামলার তদন্ত প্রক্রিয়া আটকে রেখেছিল। কিন্তু, আমরা বিশ্বাস করি আইনের উর্ধ্বে কেউ না। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। দোষীদের কঠোর শাস্তি হোক। উল্লেখ্য, ২০২৪ সালে আর জি করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসে। তার তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রুজু হয়। সেই কেসের শুনানি চলছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। -ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ