Bartaman Logo
১০ জুন, ২০২৬

আর জি কর মামলা: অভয়ার পরিবারকে হাইকোর্টে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত

আর জি কর মামলায় হাইকোর্টের নজরদারিতে হোক সিবিআই তদন্ত।

আর জি কর মামলা: অভয়ার পরিবারকে হাইকোর্টে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর মামলায় হাইকোর্টের নজরদারিতে হোক সিবিআই তদন্ত। অভয়ার পরিবারের পক্ষ থেকে সোমবার এই মর্মে আর্জি করায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ ব্যাপারে আমরা কিছু বলব না। কলকাতা হাইকোর্টে আবেদন করুন। সেখানেই এ ব্যাপারে যা ঠিক হওয়ার হবে। পরিবারের এই আবেদনে সুপ্রিম কোর্টের কিছু করার নেই। তবে হাইকোর্টে যাওয়ার অনুমোদন দিচ্ছে। বাকি আর জি কর ইস্যুতে সুপ্রিম কোর্টে মূল স্বতঃপ্রণোদিত মামলার পরবর্তী শুনানি হবে আগামী মে মাসে। ১৩ মে থেকে যে সপ্তাহ শুরু হবে তখন। 

Advertisement

এদিনই সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ নেন জয়মাল্য বাগচী। কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। শপথ নেওয়ার পর দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে একই এজলাসে বসেন তিনি। সেখানেই শুনানি হয় আর জি কর মামলার। অভয়ার পরিবারের পক্ষ থেকে আইনজীবী করুণা নন্দীর অভিযোগের সুরে বলেন, সিবিআই যে তদন্ত করছে, তা সঠিক পথে এগচ্ছে। আমাদের মতে অনেক অভিযুক্তই ছাড়া পেয়ে যাচ্ছে। তাই এ ব্যাপারে হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, আমরা এ ব্যাপারে কিছু বলব না। হাইকোর্টে  আবেদন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ