Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ড: বিতর্কিত ডাক্তারের বিরুদ্ধে জোড়া তদন্তের নির্দেশ

বহু বিতর্কিত চিকিৎসক ডাঃ অভীক দে’র বিরুদ্ধে জোড়া তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার পুনর্তদন্তের নির্দেশ জারি হয়েছে।

আর জি কর কাণ্ড: বিতর্কিত ডাক্তারের বিরুদ্ধে জোড়া তদন্তের নির্দেশ
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু বিতর্কিত চিকিৎসক ডাঃ অভীক দে’র বিরুদ্ধে জোড়া তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার পুনর্তদন্তের নির্দেশ জারি হয়েছে। এই পরিস্থিতিতে অভীকের বিষয়ে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  আর জি কর-কাণ্ডে সেমিনার রুমে ‘লাল শার্ট’ পরিহিত অভীক উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে তোলপাড়ও হয়েছিল সে সময়। এমনকি, কলকাতা পুলিশের সাংবাদিক সম্মেলনে তাঁকে ‘ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট’ বলে অভিহিত করা নিয়েও বিস্তর জলঘোলা হয়। সিবিআই আধিকারিকরা তাঁকে ম্যারাথন জেরা করেন। বর্ধমান মেডিকেল কলেজের রেডিওডায়াগনসিস বিভাগে একদা আরএমও পদে (পিজির সার্জারি বিভাগের প্রথম বর্ষের সার্ভিস পিজিটি) কর্মরত ডাঃ দে-কে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সাসপেন্ড করেছিল স্বাস্থ্যদপ্তর।  শনিবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি হল। এখানেই শেষ নয়। কীভাবে ডাঃ দে পিজি হাসপাতালে সার্ভিস কোটায় স্নাতকোত্তর পাঠ্যক্রমে প্রবেশ করলেন, তা নিয়েও তদন্ত শুরু করার নির্দেশ জারি হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম প্রভৃতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ