Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় ডেঙ্গু নিয়ে পর্যালোচনা বৈঠক

ডেঙ্গু নিয়ে সমীক্ষায় হুগলির তিনটি পুরসভা এলাকায় উদ্বেগের চিত্র ফুটে উঠেছে। তারমধ্যে অন্যতম চুঁচুড়া। পুরসভার একাধিক ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণের আধিক্যকে ঘিরে স্বাস্থ্যকর্তারা আগেই উদ্বেগ প্রকাশ করেছেন।

চুঁচুড়ায় ডেঙ্গু নিয়ে পর্যালোচনা বৈঠক
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডেঙ্গু নিয়ে সমীক্ষায় হুগলির তিনটি পুরসভা এলাকায় উদ্বেগের চিত্র ফুটে উঠেছে। তারমধ্যে অন্যতম চুঁচুড়া। পুরসভার একাধিক ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণের আধিক্যকে ঘিরে স্বাস্থ্যকর্তারা আগেই উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পুরসভার স্বাস্থ্যকর্মী, ডেঙ্গু প্রতিরোধ দলকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন চেয়ারম্যান অমিত রায়। সেখানে কাজের পর্যালোচনার পাশাপাশি নতুন করে পরিকল্পনা তৈরি করা হয়। অমিতবাবু বলেন, ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় পুরসভার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু স্বাভাবিক পরিস্থিতির মধ্যেও একটু বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। সেই কারণে আমরা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নতুন পরিকল্পনা করেছি। আশা করছি, সংক্রমণ রুখে দিতে সময় লাগবে না। অন্যদিকে বৃহস্পতিবার চুঁচুড়ার কারবালা রোডে একটি স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখল কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল। চুঁচুড়া পুরসভার ওই স্বাস্থ্যকেন্দ্রে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের সদস্যরা দীর্ঘসময় কাটান। রোগী থেকে রোগীর আত্মীয়, স্বাস্থ্যকর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই টিমের সদস্যরা কথা বলেন। সম্প্রতি ওই টিমের বিচারে চুঁচুড়ার দু’টি স্বাস্থ্যকেন্দ্র সেরার শিরোপা পেয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ