Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় ফিরছেন! খুশি তসলিমা

আগামী মাসে, প্রায় দু-দশক বাদে কলকাতায় পা রাখতে চলেছেন বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন।

কলকাতায় ফিরছেন! খুশি তসলিমা
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মাসে, প্রায় দু-দশক বাদে কলকাতায় পা রাখতে চলেছেন বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন। দীর্ঘদিন বাদে কলকাতায় ফেরার অনুভূতিতে ‘আনন্দিত’ তসলিমা। এই মুহূর্তে তিনি নিউইয়র্কে রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যমকে তসলিমা বলেছেন, ‘তিনটি সংগঠন মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আমাকে সংবর্ধনা দেওয়া হবে। সেজন্যই আমার কলকাতায় ফেরা। ২০০৭ সালের নভেম্বরে আমাকে তাড়িয়ে দেওয়ার আগে পর্যন্ত এই কলকাতাই ছিল আমার বাড়ি। আমি ভীষণ আনন্দিত যে অবশেষে কলকাতায় ফিরছি। কয়েকদিন থাকব। সেখানে স্থায়ীভাবে ফেরার জন্যও আমি প্রস্তুত। সাহিত্যসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।’ রবীন্দ্র সদনের ১ আগস্টের অনুষ্ঠানের উদ্যোক্তারা জানাচ্ছেন, তাঁদের ফোন কোনো সময়ের জন্য বন্ধ হচ্ছে না। মানুষের মধ্যে প্রবল উত্সাহ রয়েছে। এক উদ্যোক্তা রসিকতা করে বলছিলেন, এত দর্শক কীভাবে সামলাব সেটাই চিন্তার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ