Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারতকে কোহিনুর ফিরিয়ে দিন: মামদানি

ঐতিহাসিক কোহিনুর হিরে ভারতকে ফিরিয়ে দেওয়া হোক। এমনটাই চাইছেন নিউ ইয়র্কের মেয়র জোরহান মামদানি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের আগে এমনই মন্তব্য করলেন তিনি।

ভারতকে কোহিনুর ফিরিয়ে দিন: মামদানি
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ঐতিহাসিক কোহিনুর হিরে ভারতকে ফিরিয়ে দেওয়া হোক। এমনটাই চাইছেন নিউ ইয়র্কের মেয়র জোরহান মামদানি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের আগে এমনই মন্তব্য করলেন তিনি। চারদিনের আমেরিকা সফরে গিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। বুধবার তাঁরা নিউ ইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এর আগে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন চার্লস। এছাড়া হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেন। নিউ ইয়র্ক সফরের সময় ব্রিটেনের রাজার সঙ্গে সাক্ষাৎ হয় মামদানির। তার আগে সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ব্রিটেনের রাজার সঙ্গে তিনি কী ব্যাপারে কথা বলতে চান। উত্তরে নিউ ইয়র্কের মেয়র বলেন, রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পেলে হয়তো কোহিনুর ভারতকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাতাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ