জঙ্গি লতিফের হত্যার বদলা: হায়দরাবাদে জোড়া হামলার হুমকি
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: বুধবার সকালে কুলগাঁওয়ে লস্কর জঙ্গি লতিফ ভাটকে নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী। সেই ঘটনার বদলা নিতে হামলা চালানো হবে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ স্থানে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার নামে রবিবার এমনই হুমকি মেলার পর কড়া সতর্কতা জারি করেছে নিজামের শহরের পুলিশ। জানা গিয়েছে, ইমেল মারফত হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের জয়েন্ট কমিশনারকে ওই বার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, লস্করের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন কাচিগুড়ার হোটেল টুরিস্ট প্লাজা ও কাচিগুড়া রেল স্টেশনে হামলা চালাবে।  তা হবে ২০০৮ সালে মুম্বই হামলার ধাঁচেই। তাতে অন্তত ৩০০ মানুষকে হত্যার পরিকল্পনা রয়েছে। ওই মেল আসার পরই শোরগোল পড়ে রায় পুলিশ মহলে। সংশ্লিষ্ট হোটেল, রেল স্টেশনের পাশাপাশি জনবহুল স্থান, অন্যান্য বেস্তরাঁ, হোটেল, স্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থানে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের শীর্ষ মহল থেকে।

Advertisement