পাত সাজাতে ফলের জুড়ি নেই। হরেক রকম ফল একে অপরের সঙ্গে মিশিয়ে কখনও বেক করে, কখনও বা আঁচ ছাড়াই বানিয়ে ফেলুন স্টার্টার।
পাত সাজাতে ফলের জুড়ি নেই। হরেক রকম ফল একে অপরের সঙ্গে মিশিয়ে কখনও বেক করে, কখনও বা আঁচ ছাড়াই বানিয়ে ফেলুন স্টার্টার।
গ্রেপস বোট
উপকরণ: কালো ও সবুজ আঙুর ৩০০ গ্রাম, বিটনুন সামান্য, গোলমরিচ গুঁড়ো অল্প, পেস্ট্রি শিট প্রয়োজন মতো, চেরি সাজানোর জন্য।
প্রণালী: আঙুরগুলো খুব ভালো করে ধুয়ে ছোট করে কেটে রাখুন। এবার একটা বোটের মোল্ডে পেস্ট্রি শিট সেট করে নিন। তারপর তা ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১২ মিনিট বেক করে নিন। বোটগুলো ঠান্ডা হয়ে গেলে টুকরো করা আঙুর ওই বোটের মধ্যে দিয়ে উপর দিয়ে গোলমরিচ ও সামান্য বিটনুন ছড়িয়ে দিন। ওপরে একটা চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ফ্রুট স্কিউয়ার্স
উপকরণ: কলা গোল করে কাটা ২টো, তরমুজ কিউব করে কাটা ২ কাপ, আঙুর ১ কাপ, কিউই কিউব করে কাটা ১ কাপ, চিজ কিউব করে কাটা ৬টা, মাঝারি আকারের কিছু স্কিউয়ার্স।
প্রণালী: স্কিউয়ারগুলো ধুয়েমুছে রেডি করে নিন। এবার তাতে একটা করে ফল গাঁথুন। তারপর একটা চিজ কিউব গেঁথে নিন। এইভাবে বিভিন্ন ফল একে একে গেঁথে নিন ও মাঝে একটা করে চিজ কিউব দিয়ে দেবেন। এইভাবে সব ফল ও চিজ গেঁথে গেঁথে চার থেকে পাঁচটা স্কিউয়ার ভরে ফেলুন। স্কিউয়ারে ফল ও চিজ গাঁথা হয়ে গেলে একটা ভালো প্লাটারে সাজিয়ে পরিবেশন করুন।
ফ্রুট পিৎজা ক্র্যাকার
উপকরণ: ক্রিমক্র্যাকার বিস্কুট প্রয়োজন মতো, কিউই ১টা, কমলালেবু ২টো, বেদানা টা, আঙুর ২০০ গ্রাম, ড্রাগন ফ্রুট ১টা, আপেল ১টা, কলা ১টা, তরমুজ কুচি ১ কাপ, জল ঝরানো টক দই ১ কাপ, ক্রিম চিজ কাপ, গুঁড়ো চিনি ২ চা চামচ, পুদিনা পাতা সাজানোর জন্য।
প্রণালী: সব ফল ছোট করে কেটে রাখুন। একটা করে বিস্কুট প্লেটে সাজিয়ে নিন। এবার ক্রিমচিজ, চিনি ও টক দই একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। বিস্কুটের উপর এই মিশ্রণ লাগান ও সব ফলের কুচি দিয়ে উপর দিয়ে পুদিনা পাতা সাজিয়ে সার্ভ করুন।
মণিকাঞ্চন দে