তাজ বেঙ্গল, কলকাতা
হোটেলের ক্যাল টোয়েন্টি সেভেন রেস্তরাঁয় মাদার্স ডে-তে পাবেন ভুট্টে মটর কি শাম্মি, তন্দুরি টিক্কা, ল্যাম্ব শিক কাবাব, সানড্রায়েড টম্যাটো অ্যান্ড মোজারেলা স্টাফড চিকেন, টেন্ডারলয়েন স্টেক, চিকেন অ্যান্ড ক্রিমচিজ তোর্তেলিনি, রেলওয়ে মাটন কাটলেট, পনির লাবাবদার, প্রন আলেপ্পি কারি, ভুনা গোস্ত ইত্যাদি।
হোটেল হলিডে ইন, কলকাতা এয়ারপোর্ট
মাদার্স ডে উপলক্ষে বিশেষ মেনুর নাম দেওয়া হয়েছে ফিরে দেখা। তাতে থাকবে বিটের কাটলেট, ডালপুরি, পুর ভরা কাঁকরোল, আম দিয়ে ডাল, ধনেপাতা কাঁচালঙ্কা মুরগি, দই মাছ, ব্রেড পুডিং, লবঙ্গলতিকা, চিত্রকুট ইত্যাদি। এছাড়াও থাকবে বুফে মেনু।
কনক্লেভ ভার্দে
এখানকার কন্ডোভিল রেস্তরাঁয় চলছে ম্যাঙ্গো ম্যানিয়া। সেই মেনুতে পাবেন ম্যাঙ্গো আইসড টি, ম্যাঙ্গো কোলাডা, ভার্জিন ম্যাঙ্গো মোহিতো, আম পান্না, ম্যাঙ্গো জিঞ্জার ফিজ ইত্যাদি। এছাড়াও থাকবে আমচুরি ভিন্ডি, আম ডাল, আমের ঝোল, আম মুরগি, আম ঝাল মাংস, আম পাবদার টক, কাঁচা আমের চাটনি, ম্যাঙ্গো রসমালাই, ফ্রেশ ম্যাঙ্গো টার্ট ইত্যাদি।
তাজ সিটি সেন্টার নিউটাউন
এই হোটেলের শামিয়ানা রেস্তরাঁয় পাবেন গ্রিলড চিকেন, বারবিকিউ প্রন, পনির তিন মির্চ, ভেজিটেবল নার্গিস কোপ্তা, জাহাঙ্গিরি তাওয়া ফিশ মশলা, পারমেসান চিকেন ক্রাঞ্চ, কিমা মটর, চিকেন ডাকবাংলো, কলকাতা বিরিয়ানি, ডাব চিংড়ি সহ আরও অনেক পদ। হোটেলের আর এক রেস্তরা উইকিকিতে থাকবে ক্রিস্পি কঞ্জি ল্যাম্ব, সেচুয়ান চিলি চিকেন, ডবল কুকড পর্ক, ক্লেপট ভেজিস, গোল্ডেন ফ্রায়েড মাশরুম ওয়াসাবি টাইগার প্রন, কুংপাও চিকেন সহ আরও নানা পদ।
ভিভান্তা, কলকাতা
এখানকার মিন্ট রেস্তরাঁও মাদার্স ডে উদ্যাপনে প্রস্তুত। মেনুতে থাকছে চিকেন পারমেসান স্যুপ, তন্দুরি ঝিঙ্গা, মাটন শিক কাবাব, পনির কে সুলে, কলকাতা ফিশ ফ্রাই, চিংড়ি মালাইকারি, চিকেন ডাকবাংলো, ঢাকাই মাংস কষা, ধোকার ডালনা, কলকাতা বিরিয়ানি, সর্ষে মাছ ইত্যাদি।
পেপ্রিকা গুর্মে
মাদার’স ডে উপলক্ষে পেপ্রিকা গুর্মে রেস্তরাঁয় পাবেন বিশেষ মেনু। অনেক ধরনের কেক, পেস্ট্রি সাজানো বাক্সটি মায়ের মনে ধরবেই। পাবেন চেরি টপিং দেওয়া চকোলেট মুশ, লোটাস বিসকফ, আইসক্রিম হ্যাম্পার ইত্যাদি। মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু এই ধরনের খাবারগুলোর দাম।
অ্যামব্রোসিয়া
এই রেস্তরাঁয় পাবেন লেবানিজ খাবার।
মাদার্স ডে মেনুতে থাকবে এই ধরনের প্ল্যাটার। পাবেন ক্রিমি হামাস, বাবা গানুশ, মুহাম্মারা, লাবনেহ উইথ জাতার অ্যান্ড অলিভ অয়েল, ক্রিস্প ফালাফেল, ফ্রেশ ফাতুশ স্যালাড,
নানা রকম পিটা ব্রেড, বিভিন্ন স্বাদের লাভাশ ক্র্যাকার ইত্যাদি।
নভোটেল কলকাতা
মাদার্স ডে উপলক্ষে ১১ মে নভোটেল কলকাতায় পাবেন বিশেষ লাঞ্চ মেনু। দুপুর ১২.৩০টা থেকে বিকেল ৪.৩০টে পর্যন্ত থাকবে এই আয়োজন। মেনুতে থাকবে মাছের পাতুরি, চিকেন মাখনাওয়ালা, হাংগেরিয়ান চিকেন স্ট্যু, সল্টেড ক্যারামেল পাই ইত্যাদি। খাবারের শেষে থাকবে মায়ের জন্য সারপ্রাইজ উপহার হোটেলের তরফ থেকে।
প্রিন্সটন ক্লাব
স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল চলছে প্রিন্সটন ক্লাবে। মেনুতে পাবেন রাগড়া প্যাটিস চাট, নাচোস কর্ন ভেল, দই ভাল্লা চাট, খিদিরপুর চাট, পাওভাজি, ভেজ ও চিকেন মোমো, ঝালুমুড়ি, এগ রোল, ফুচকা সহ আরও নানা ধরনের স্ট্রিট ফুড। মোটামুটি ১০০ টাকা থেকে প্লেট প্রতি দাম শুরু। আগামীকাল পর্যন্ত পাবেন এই মেনু।
চাওম্যান
এখানে চলছে গ্রেট এশিয়ান ফেস্টিভ্যাল।
জাপান কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও চায়নার বিশেষ মেনু থাকবে এই ফেস্টিভ্যালে। মেনুতে থাকবে জাপচায়ে, পর্ক অ্যান্ড মাশরুম গিওজা, কিমচি বোকেমবাপ, চিকেন কাতসু, বিবিম্বাপ, ঝাইয়াকি উদন নুডলস ইত্যাদি। শুধু মাত্র ডিনারেই এই মেনু পাওয়া যাবে।