Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে প্রতি বুধবার সিফুড বুফে। অতিথিদের নতুনত্বের স্বাদ দিতে বিশেষ আয়োজন। বিস্তারিত পড়ুন।

রেস্তরাঁর  খবর
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে সিফুড বুফে

Advertisement

 

প্রতি বুধবার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে পাবেন সিফুড বুফে। চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট থেকে শুরু করে স্কুইড, অয়েস্টার কী নেই তাতে। এগজিকিউটিভ শেফ বিজয় জানালেন, অতিথিদের একটু নতুনত্বের স্বাদ দেওয়ার জন্যই এই আয়োজন। এই শহরে মাছের প্রাচুর্য। তাই দিয়ে অভিনব কায়দায় মেনু সাজিয়ে তুলেছেন তাঁরা। 

আওয়ধ ১৫৯০ রেস্তরাঁয় ব্রেকফাস্ট মেনু

এবার থেকে প্রতি রবিবার সকালে একটু নবাবি ভোজ চাইলে চলে আসতে পারেন আওয়াধ ১৫৯০ রেস্তরাঁর দেশপ্রিয় পার্ক আউটলেটে। সকাল সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত চলবে ব্রেকফাস্ট মেনু। পাবেন শাহি নিজামি হালিম, নিহারি খাস, গোস্ত কিমা কলেজি, ব্রেন মশলা, রুমালি রুটি, লখনউ পরোটা, ডালপুরী, ফিরনি, শাহি বাদাম হালুয়া ইত্যাদি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ