Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

রেস্তরাঁর খবর
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমিনিয়া

Advertisement

১ জুন জামাইষষ্ঠী।  আপনার জামাই যদি মোগলাই ভালোবাসেন তাহলে আমিনিয়া রেস্তরাঁয় খাওয়াদাওয়া সারতে পারেন। ৩০ মে থেকে ৮ জুন, এক সপ্তাহ ধরে জামাইষষ্ঠীর আয়োজন করা হয়েছে। এখানে নানা ধরনের প্ল্যাটার। মাটন প্ল্যাটার ২,৮৪৯ টাকা, চিকেন প্ল্যাটার ২,২৯৯ টাকা, হায়দরাবাদি প্ল্যাটার ২,৪৯৯ টাকা, লখনউ-ই প্ল্যাটার ২,৩৯৯ টাকা। 
চাওম্যান 
চাওম্যানের জামাইষষ্ঠী মেনুতে পাবেন স্মোকি চিলি চিকেন, চিলি পনির, ক্রিস্পি চিলি বেবি কর্ন, চিলি গার্লিক নুডলস ও ফ্রায়েড রাইস, কুং পাও চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি ওয়াইন ফিশ সহ আরও নানা পদ। শেষপাত আলো করে থাকবে চকোলেট মুস, হোয়াইট মুস উইথ দারসান। 
গন্ধরাজ
এখানে জামাইষষ্ঠীর বিশেষ বুফে থাকবে ১ জুন। মেনুতে পাবেন আম পুদিনার শরবত, ক্রাঞ্চি ফ্রায়েড চিকেন, বড়ি দিয়ে শাক ভাজা, বরবটি আলু ভর্তা, মোহনপুরি, বেগুন ভাজা, বাসন্তী পোলাও, কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল, রাজবাড়ির কোপ্তা কারি, আচারি আলুর দম, ভেটকি পাতুড়ি, ভুনা চিংড়ি, কষা মাংস, কাঁচা আমের চাটনি, মিষ্টি দই, বেকড রসগোল্লা, কমলাভোগ।
আওয়াধ ১৫৯০ 
এখানে জামাইষষ্ঠী স্পেশাল বাকেট মেনু পাবেন ১ জুন। দু’ধরনের বাকেট রয়েছে। মুর্গ দম বিরিয়ানি বাকেট ও গোস্ত দম বিরিয়ানি বাকেট। প্রতিটিতেই চার ও ছ’জনের উপযুক্ত বাকেট পাবেন। এছাড়া বিশেষ মেনুর মধ্যে পাবেন গালৌটি কাবাব, ইরানি কাবাব, রান বিরিয়ানি, কিমা কালেজি, আওয়াধি মুর্গ জাফরানি ‌সহ আরও নানা পদ।
নভোটেল
এবছর জামাইষষ্ঠী উপলক্ষ্যে বাংলা লোকসঙ্গীত, আরতির থালি ও বেস্ট জামাই ফোটো বুথের আয়োজন করেছে এই হোটেল। বিশেষ মেনুতে পাবেন বুফে লাঞ্চ। এছাড়াও থাকবে গোলবাড়ি মাটন, চিকেন কষা, মাটন বিরিয়ানি, বাঙালি মিষ্টি ইত্যাদি।
পিঙ্ক সুগার্স
জামাইকে একটু ভিন্ন ধাঁচের খাবার খাওয়াতে চাইলে সল্টলেকের এই বিস্ত্রোতে রয়েছে বিশেষ মেনু। পাবেন পনির টিক্কা বাও, স্টিমড বান, ক্রিস্পি চিলি বেবিকর্ন, মেজে প্ল্যাটার, ফালাফেল, হামাস, টেক্স মেক্স রাইস, পেস্ত বুরিতো পিৎজা, চকোলেট ডোম ইত্যাদি।
সপ্তপদী
এখানে জামাইষষ্ঠীতে পাবেন ফিশ ফ্রাই, পুদিনা মুর্গি ফ্রিটারস, ভাত বা পোলাও, এঁচোড় চিংড়ি, শুক্তো, আলুর দম, চিংড়ির মালাইকারি, চিতলের মুইঠ্যা, মাটন (২ পিস), চিকেন (২ পিস), পায়েস ইত্যাদি। 
ট্যামারিন্ড
এখানে বিশেষ মেনুতে থাকছে নবরত্ন কোর্মা, মালাবার প্রন, পমফ্রেট ফ্রাই, কোডি ঘি রোস্ট, ভিয়েনচিনা মমসম, ম্যাঙ্গো আইসক্রিম, ছানার মালপোয়া, রাবড়ি ইত্যাদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ