নয়াদিল্লি: টাইম ম্যাগাজিন বেছে নিয়েছে ভারতের ১০০জন ব্যক্তিত্বকে। তাঁরা চিহ্নিত হয়েছেন ‘নেক্সট ইন্ডিয়া’ হিসাবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে এঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই মনে করা হচ্ছে। এই তালিকায় জায়গা পেয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সি ক্রিকেটার ছাড়াও তালিকায় আছেন মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কাউর, ওলিম্পিকসে পদকজয়ী লভলিনা বড়গোঁহাই ও মীরাবাই চানু। গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ, মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে জাতীয় রেকর্ডধারী ভিথ্যা রামরাজ, এশিয়ান গেমসে সোনাজয়ী তিরন্দাজ কুমকুম মোহদ, মহিলাদের হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া ও প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা।
Advertisement



