Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণী পুরসভার ভাইস চেয়ারম্যান সহ তিনজন কাউন্সিলারের পদত্যাগ

কল্যাণী পুরসভার ভা‌ইস চেয়ারম্যানসহ তিন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার শুক্রবার পদত্যাগ করেছেন।

কল্যাণী পুরসভার ভাইস চেয়ারম্যান সহ তিনজন কাউন্সিলারের পদত্যাগ
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী পুরসভার ভা‌ইস চেয়ারম্যানসহ তিন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার শুক্রবার পদত্যাগ করেছেন। এতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পদত্যাগ করেছেন পুরসভার ভা‌ইস চেয়ারম্যান বলরাম মাঝি। তিনি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রানা চক্রবর্তী এবং ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস হালদার।

Advertisement

সূত্রের খবর, শুক্রবার তাঁরা কল্যাণীর এসডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে হঠাৎ পদত্যাগ কেন? এনিয়ে তাঁরা মুখ খোলেননি। জল্পনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। উল্লেখ্য, কল্যাণী ২১ ওয়ার্ডের পুরসভা। সবকটিই তৃণমূলের দখলে। সেখানে একত্রে তিন কাউন্সিলারের পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্রের বিষয়ে কাউন্সিলারদের বক্তব্য জানতে প্রশাসন একটি শুনানি নেবে। তারপরও পদত্যাগের সিদ্ধান্তে তাঁরা অনড় থাকলে গৃহীত হবে সেগুলি। তখন সদ্য শূন্যপদে নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ