Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

বিহারের বিজেপি বিধায়কের ইস্তফা

বিহারের বিধান পরিষদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়ক দেবেশ কুমার। ইস্তফা প্রসঙ্গে সাংবাদিকদের দেবেশ বলেন, ‘স্বেচ্ছায় ইস্তফা দিয়েছি।’

বিহারের বিজেপি বিধায়কের ইস্তফা
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারের বিধান পরিষদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়ক দেবেশ কুমার। ইস্তফা প্রসঙ্গে সাংবাদিকদের দেবেশ বলেন, ‘স্বেচ্ছায় ইস্তফা দিয়েছি।’ দলীয় সূত্রে খবর, দীপক প্রকাশকে জায়গা করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন দেবেশ। দীপকের বাবা উপেন্দ্র কুশওয়াহা এনডিএ সরকারের শরিক রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান। তাঁর পুত্রের মন্ত্রী থাকা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে বিহারের বিজেপি সরকার। বিধানসভার কোনো কক্ষের সদস্য না হয়েও দীপক কীভাবে প্রায় সাতমাস ধরে মন্ত্রী রয়েছেন সম্রাট চৌধুরী প্রশাসনের কাছে তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। রাজনৈতিক মহলের মতে, যাবতীয় বিতর্কে ইতি টানতেই ইস্তফা দিয়েছেন দেবেশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ