Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালিসাই সর্বজনীন দুর্গোৎসবকে ঘিরে আনন্দে মাতেন এলাকার বাসিন্দারা

রামনগর-২ ব্লকের বালিসাই সর্বজনীন দুর্গোৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে এলাকার বাসিন্দারা। এবছরের পুজোর থিম ‘তরুণের নবজাগরণ’

বালিসাই সর্বজনীন দুর্গোৎসবকে ঘিরে আনন্দে মাতেন এলাকার বাসিন্দারা
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: রামনগর-২ ব্লকের বালিসাই সর্বজনীন দুর্গোৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে এলাকার বাসিন্দারা। এবছরের পুজোর থিম ‘তরুণের নবজাগরণ’। বুধবার মহাসমারোহে খুঁটিপুজোর মধ্য দিয়ে ৫২তম বর্ষের দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি হৃষিকেশ পয়ড়্যা, সম্পাদক অনিন্দ্য দাস, সহ-সভাপতি নয়নকুমার পতি, সহ-সম্পাদক দিব্যেন্দুশেখর পতি সহ এলাকার বাসিন্দারা ও বিশিষ্ট ব্যক্তিরা। এই পুজো কমিটির সদস্য সংখ্যা শতাধিক। দীর্ঘদিন বয়স্করাই পুজো পরিচালনা করেছেন। 

Advertisement

এবছর কমিটিতে অনেক তরুণ যুক্ত হয়েছেন। নবীন-প্রবীণ মিলেমিশে সকলে পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়বেন। তাই থিমের নামকরণ করা হয়েছে ‘তরুণের নবজাগরণ’। 
স্থায়ী দুর্গামণ্ডপে সাবেকি ঘরানার প্রতিমা হয় নজরকাড়া। পুজো ও নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জমজমাট হয়ে ওঠে। ক’টা দিন বালিসাই সহ আশপাশের এলাকার মানুষজন পুজোমণ্ডপে ভিড় জমান। কমিটির কর্মকর্তারা বলেন, পরিবেশের কথা ভেবে পুজোয় মাইক ও সাউন্ডবক্সের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়। এখানে পুজোয় কখনও কোনও চটুল নাচ-গান বা অনুষ্ঠানের বালাই নেই। সবকিছুতে সাবেকিয়ানা, ভক্তি-নিষ্ঠা ও ঐতিহ্য মেনে চলার উপর জোর দেওয়া হয়। 
মহাষ্টমীর দিন অঞ্জলি দিতে বালিসাই সহ আশপাশের এলাকা থেকে বেশ কয়েক হাজার মানুষ ভিড় জমান। পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে ওইদিন মাটির ভাঁড়ে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। কমিটির স্মরণিকা সম্পাদক মিলন পতি বলেন, পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ