Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

তামাকজাত দ্রব্যের প্রচার বন্ধের আর্জি

নিকোটিন আছে, এমন নেশার দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে ইতিমধ্যেই আইন রয়েছে দেশে। কিন্তু তারপরও ডিজিটাল মাধ্যমে তার প্রচার চালাচ্ছে একাধিক সংস্থা। কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ করে, সেই আর্জি জানাল নেশাবিরোধী একটি মঞ্চ।

তামাকজাত দ্রব্যের প্রচার বন্ধের আর্জি
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিকোটিন আছে, এমন নেশার দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে ইতিমধ্যেই আইন রয়েছে  দেশে। কিন্তু তারপরও ডিজিটাল মাধ্যমে তার প্রচার চালাচ্ছে 

Advertisement

একাধিক সংস্থা। কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ করে, সেই  আর্জি জানাল নেশাবিরোধী একটি মঞ্চ। তাদের বক্তব্য, তামাক আছে, এমন যে কোনও পণ্যের 
প্রচার সর্বস্তরেই নিষিদ্ধ। অথচ ডিজিটাল মিডিয়ায় সেই প্রচার রমরিমিয়ে চলছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে শিশু ও নতুন প্রজন্মকে। তাদের ডিজিটাল মাধ্যমে বুঁদ হয়ে থাকার সুযোগ নেওয়া হচ্ছে। ওই মঞ্চের বক্তব্য, ভেপ, ই-সিগারেট বা ‘হিট নট বার্ন’-এর মতো সাম্প্রতিককালের তামাকযুক্ত পণ্যগুলিকেই বেশি করে প্রচারের আলোয় আনা হচ্ছে। এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য ইতিমধ্যেই ওই মঞ্চের তরফে আবেদন জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, ক্রেতাসুরক্ষা দপ্তর এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ