Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মতুয়া সাধুদের ভাতার বিষয়টি বিধানসভায় তোলার আবেদন

মতুয়া সাধু গোঁসাইদের ভাতার বিষয়ে বিধানসভায় বিধায়কদের হওয়ার জন্য আবেদন জানালেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

মতুয়া সাধুদের ভাতার বিষয়টি বিধানসভায় তোলার আবেদন
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: মতুয়া সাধু গোঁসাইদের ভাতার বিষয়ে বিধানসভায় বিধায়কদের হওয়ার জন্য আবেদন জানালেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। বুধবার বনগাঁয় জনকল্যাণ শিবির পরিদর্শন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মতুয়া সাধু গোঁসাইদের ভাতার বিষয়টি বিধানসভায় উত্থাপন করার জন্য বিধায়কদের বলব। এটি গুরুত্বপূর্ণ। 

Advertisement

উল্লেখ্য, মতুয়া সাধু গোঁসাইদের ভাতার দাবিটি দীর্ঘদিনের। পূর্বতন জমানা থেকেই তাঁরা এই দাবি জানাচ্ছেন। এদিন সাংসদের বক্তব্যে তাঁরা খুশি। এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, এই সরকার ভাতা চালু করলে আমরা কৃতজ্ঞ থাকব। অন্যদিকে, বনগাঁ-বাগদা রেলপথ নিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর এদিন ফের সকলকে আশ্বস্ত করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ