Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিনদেশিদের জেলমুক্তি নিয়ে কেন্দ্র ও রাজ্যের রিপোর্ট তলব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসা অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি। তাঁদের জেল মুক্তির বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

ভিনদেশিদের জেলমুক্তি নিয়ে কেন্দ্র ও রাজ্যের রিপোর্ট তলব
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসা অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি। তাঁদের জেল মুক্তির বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে তাদের মতামত। মামলার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ বলে, ‘এঁদের জন্য কী আইন রয়েছে এবং কীভাবে সুরাহা দেওয়া যেতে পারে, সে ব্যাপারে রিপোর্ট দিন।’

Advertisement

মামলাকারীর পক্ষে কুমারজ্যোতি তিওয়ারি বলেন, ‘কেন্দ্রের আইন অনুযায়ী ধর্মীয় নিপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে কেউ বিতাড়িত হলে তাঁদের নাগরিকত্ব দিতে হবে। জেলে বন্দি রাখা যাবে না। কিন্তু রাজ্যের নিম্ন আদালতগুলিতে নানা কারণে এঁদের জামিন বাতিল করা হচ্ছে।’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে বলেন, ‘যাঁদের ক্ষেত্রে এই মাপকাঠি মিলছে অথচ জেলে রয়েছেন, তাঁদের জন্য আপনারা কী করছেন?’ কেন্দ্রের আইনজীবী কোর্টে জানান, এ ব্যাপারে রাজ্য রিপোর্ট দিয়ে জানাক, কতজন এরকম আছেন। তাহলে কেন্দ্র সেই অনুযায়ী পদক্ষেপ করতে পারে। রাজ্যে এই ধরনের কোনও ট্রাইব্যুনালও নেই। আইন অনুযায়ী তা তৈরি করার কথা।

Advertisement
সম্পর্কিত সংবাদ