Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত বাবার স্বপ্নপূরণ করলেন রেণুকা সিং

বাবার দেখা স্বপ্ন পূরণ করবে ছেলে। ভারতের এই প্রাচীন ধারণাকে যুগ যুগ ধরে ভুল প্রমাণ করে এসেছেন বহু বীরাঙ্গনা।

প্রয়াত বাবার স্বপ্নপূরণ করলেন রেণুকা সিং
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: বাবার দেখা স্বপ্ন পূরণ করবে ছেলে। ভারতের এই প্রাচীন ধারণাকে যুগ যুগ ধরে ভুল প্রমাণ করে এসেছেন বহু বীরাঙ্গনা। যে কোনও পেশায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নয়, তাদের পিছনে ফেলেছেন মহিলারা। সেই তালিকায় নতুন সংযোজন রেণুকা ঠাকুর। 

Advertisement

সিমলার রোহরু অঞ্চলের পারসা গ্রামের বাসিন্দা কেহর সিং ঠাকুর ছিলেন ক্রিকেটপ্রেমী। তাই সুনীতা ঠাকুরের সঙ্গে বিয়ের পর প্রথম সন্তানের নাম রেখেছিলেন বিনোদ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির ভক্ত ছিলেন তিনি। চেয়েছিলেন পুত্র বড় হয়ে কাম্বলির মতো ক্রিকেট খেলে দেশকে বিশ্বকাপ এনে দেবে। কিন্তু হল তাঁর উল্টো। ভারতকে প্রথমবার বিশ্বকাপ জিতিয়ে পিতার স্বপ্নপূরণ করলেন রেণুকা। কিন্তু আক্ষেপ, তা দেখে যেতে পারলেন না কেহর। তারকা মহিলা পেসারের জন্মের তিন বছর পরেই পৃথিবীর মায়া কাটান তিনি। তাই প্রয়াত কেহরের স্বপ্নপূরণে উৎসবের আমেজ পারসার ঠাকুর পরিবারে। 
রবিবার ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকার ব্যাটার তাজমিন ব্রিটসকে ড্রেসিং-রুমে ফেরান রেণুকা। সেলিব্রেশন সবে শুরু। জয়ের পর তা আবেগের বাধ ভাঙে। মেয়ের এই সাফল্যে আত্মীয়-পরিজনের জন্য ঢালাও আয়োজন করেন রেণুকার মা সুনীতা। সজল ছোখে তাঁর মন্তব্য, ‘এই দিনটার স্বপ্ন দেখতেন ওর বাবা। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। আমরা গর্বিত রেণুকার জন্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ