Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াফুলের অফিস থেকে ত্রাণসামগ্রী স্থানান্তর, মধ্য হাওড়ায় ব্যাপক উত্তেজনা

তৃণমূলের একটি দলীয় অফিসের স্টোররুম থেকে ত্রাণসামগ্রী সরানোকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়াল মধ্য হাওড়ায়।

জোড়াফুলের অফিস থেকে ত্রাণসামগ্রী স্থানান্তর, মধ্য হাওড়ায় ব্যাপক উত্তেজনা
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তৃণমূলের একটি দলীয় অফিসের স্টোররুম থেকে ত্রাণসামগ্রী সরানোকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়াল মধ্য হাওড়ায়। ঘটনাটি ঘটে ১৩ নম্বর নিধিরাম মাঝি লেনে, প্রাক্তন মন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে। জেলা প্রশাসনের উদ্যোগে একটি গাড়িতে করে স্টোররুম থেকে ত্রিপল, ছাতা, কম্বল, শাড়ি এবং বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান বিজেপির নেতা-কর্মীরা। এরপরই শুরু হয় বিক্ষোভ। অরূপ রায়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকেন। বিজেপির অভিযোগ, সরকারি টাকায় কেনা ত্রাণ ও অন্যান্য সামগ্রী দীর্ঘদিন ধরে তৃণমূলের অফিসে মজুত করে রাখা হয়েছিল এবং সেগুলি সরানোর চেষ্টা করা হচ্ছিল। বিজেপি নেতৃত্বের দাবি, বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাঁরা বাধা দেন এবং পরে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

Advertisement

এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়। তাঁর দাবি, ঈদ উপলক্ষ্যে আর পাঁচজন বিধায়কের মতো তাঁর কাছেও কিছু সরকারি ত্রাণসামগ্রী এসেছিল। সেগুলির একটি অংশ বিতরণের পর অবশিষ্ট সামগ্রী স্টোররুমে ছিল। তিনি নিজেই জেলা প্রশাসনকে ওই অবশিষ্ট ত্রাণসামগ্রী ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন। তার প্রেক্ষিতে প্রশাসনের কর্মীরাই তা সংগ্রহ করতে এসেছিলেন। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করেছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ