Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাজেট বৃদ্ধির জেরে মুক্তি পিছল

এক দৃশ্যের একাধিকবার শ্যুটিং। সিনে পাড়ায় এ নতুন কিছু নয়। হামেশাই একাধিক ছবির ক্ষেত্রে এমনটা হয়ে থাকে

বাজেট বৃদ্ধির জেরে মুক্তি পিছল
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 এক দৃশ্যের একাধিকবার শ্যুটিং। সিনে পাড়ায় এ নতুন কিছু নয়। হামেশাই একাধিক ছবির ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এবার এর জেরে পিছতে পারে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির মুক্তি। সিনে পর্দায় ম্যাজিক্যাল জগৎ তৈরিতে সিদ্ধহস্ত পরিচালক সঞ্জয়লীলা বনশালী। তাঁর ছবি মানেই লার্জার দ্যান লাইফ। পাশাপাশি প্রত্যেকটি দৃশ্য যাতে নিখুঁত লাগে, সে ব্যাপারেও সদাসতর্ক পরিচালক। ফলে রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাট অভিনীত ছবির বেশ কয়েকটি দৃশ্য বারবার শ্যুট করছেন তিনি। এর জেরে ছবির বাজেটও অনেকটা বেড়ে গিয়েছে বলে খবর। সে কারণেই আগামী আগস্টে ছবিটি মুক্তি পাচ্ছে না। শীঘ্রই এ বিষয়ে নির্মাতাদের তরফে ঘোষণা করা হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ