অসমে খেলতে গিয়ে আক্রান্ত লাল-হলুদ
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেসি পাল মেমোরিয়াল টুর্নামেন্ট খেলতে অসমের শ্রীভূমিতে রয়েছে ইস্ট বেঙ্গল রিজার্ভ দল। এদিন আইজল এফসি’কে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছান আকাশ, অঙ্কনরা। অভিযোগ, ম্যাচে দফায় দফায় ঝামেলা হয়েছে। বিরতির আগে লাল-হলুদ ফুটবলারদের উপর চড়াও হয় আইজল স্কোয়াড। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শেষের পরও ফের আক্রমণের মুখে পড়ে লাল-হলুদ ব্রিগেড। একাধিক ফুটবলার চোট পেয়েছেন। শেষপর্যন্ত বেগতিক দেখে মাঠে নামতে হয় পুলিশকে। গোটা ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ লাল-হলুদ কর্তরা। শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি তো ভাবতেই পারছি না। ভবিষ্যতে ওখানে আর দল পাঠাব কি না চিন্তা করতে হবে।’

Advertisement