Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অপারেশন সিন্দুরে বীরত্বের স্বীকৃতি, বীর চক্র ৯ জনকে

অপারেশন সিন্দুরে  পাক-জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে বিশেষ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার ৯ পাইলটকে বীর চক্র পুরস্কার দিল কেন্দ্র।

অপারেশন সিন্দুরে বীরত্বের স্বীকৃতি, বীর চক্র ৯ জনকে
  • ১৫ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নয়াদিল্লি ও কলকাতা: অপারেশন সিন্দুরে  পাক-জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে বিশেষ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার ৯ পাইলটকে বীর চক্র পুরস্কার দিল কেন্দ্র। এই পুরস্কার পেয়েছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন রণজিৎ সিংহ সিধু, মণীশ অরোরা, অনিমেষ পাটনি, কুণাল কালরা, উইং কম্যান্ডার জয় চন্দ্র, স্কোয়াড্রন লিডার সার্থক কুমার, সিদ্ধান্ত সিংহ, রিজওয়ান মালিক এবং ফ্লাইট লেফটেন্যান্ট আর্শবীর সিংহ ঠাকুর। সেই সঙ্গে, ২৬ জন বায়ুসেনা আধিকারিক পাচ্ছেন বায়ুসেনা পদক।একইসঙ্গে ওই অভিযানে অবদানের ভূমিকার জন্য সর্বোত্তম যুদ্ধ সেবা পদক পাচ্ছেন বায়ুসেনার চার শীর্ষ আধিকারিক।  তালিকায় রয়েছেন  ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল নরনাদেশ্বর তিওয়ারি, ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র ও ডিজি এয়ার অপারেশনস এয়ার মার্শাল অবধেশ ভারতী। পুরস্কারের তালিকায় রয়েছে বায়ুসেনার আরও ২৬ জন আধিকারিকের নাম। তাঁরা পাচ্ছেন বায়ুসেনা পদক। পাশাপাশি, সাহসিকতার জন্য  পুরস্কার পাচ্ছেন বিএসএফের ১৬জন জওয়ান। অপারেশন সিন্দুর ও অন্যান্য অভিযানে উল্লেখযোগ্য অবদানের জন্য বীরত্ব পদক দেওয়া হচ্ছে তিনজন অগ্নিবীরকে। অন্যদিকে, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পাচ্ছেন হাওড়ার পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠী, চন্দনগনরের পুলিস কমিশনার অমিত পি জাভালগি সহ পশ্চিমবঙ্গের ১৫ জন পুলিস আধিকারিক ও কর্মী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ