Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা চ্যাংরাবান্ধার ‘সৃজন’-এর

মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় সামাজিক সংগঠন ‘সৃজন’-এর পক্ষ থেকে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেওয়া হল।

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা চ্যাংরাবান্ধার ‘সৃজন’-এর
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ বর্মন, মাথাভাঙা: মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় সামাজিক সংগঠন ‘সৃজন’-এর পক্ষ থেকে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেওয়া হল। সৃজনের তরফে জানানো হয়েছে একইসঙ্গে মেখলিগঞ্জ মহকুমার কৃতী ছাত্রছাত্রীদের ‘দিব্যেন্দু স্মৃতি মেধা’ পুরস্কার প্রদান করা হয়। রবিবার অনুষ্ঠানটি হয়েছে চ্যাংরাবান্ধা অতিথি নিবাসে। কৃতী ছাত্রছাত্রীকে মেমেন্টো , শংসাপত্র এবং একটি করে চন্দন গাছ দেওয়া হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, চ্যাংরাবান্ধার মেধাবী ছাত্র দিব্যেন্দু সরকার গতবছর পথ দুর্ঘটনায় প্রাণ হারান। দিব্যেন্দু রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ’তে গোল্ডে মেডেল পেয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত দিব্যেন্দুর বাবা জীবেন্দ্রনাথ সরকার। তিনি বলেন, আগামী বছর থেকে দিব্যেন্দু সরকারের নামে কৃতী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন সুশান্ত গুহ, বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জার, পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাস, লিটল ম্যাগাজিন অপরাজিতা অর্পণ-এর কর্ণধার কুণাল নন্দী, সমাজকর্মী উত্তম সরকার, অধ্যাপিকা শীলা দত্ত ঘটক, শিক্ষক জীবেন্দ্রনাথ সরকার, চ্যাংরাবান্ধা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 
সৃজনের সম্পাদক সুনির্মল গুহ বলেন, মেখলিগঞ্জ  মহকুমার ১০টি স্কুলের পাশাপাশি জলপাইগুড়ির ইংরেজিমাধ্যম স্কুলের মোট ৭০ জন কৃতী ছাত্রছাত্রীকে ‘সৃজন মেধা সম্মান’ তুলে দেওয়া হয়েছে। এছাড়াও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জারকে ‘সৃজন অনন্য সম্মান’ এবং পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাসকে ‘সৃজন অনন্য পরিবেশপ্রেমী সম্মান’ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত শিল্পী মালবিকা দত্ত ও তাঁর ছাত্রীরা উদ্বোধনী গান পরিবেশন করেন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে সামাজিক সংগঠন সৃজনের সদস্যরা সম্মিলিতভাবে কাজ করেছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অভিজিৎ বর্মন।

Advertisement
সম্পর্কিত সংবাদ