Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

দিব্যজ্যোতির প্রাপ্তি

উৎসবের মরশুম প্রায় শেষ। কিন্তু এখনও যেন পুজোর গন্ধ লেগে রয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর জীবনে। শুধু দুর্গাপুজো নয়, এই বছরটাই নাকি অভিনেতার কাছে খুব স্পেশাল।

দিব্যজ্যোতির প্রাপ্তি
  • ২০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উৎসবের মরশুম প্রায় শেষ। কিন্তু এখনও যেন পুজোর গন্ধ লেগে রয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর জীবনে। শুধু দুর্গাপুজো নয়, এই বছরটাই নাকি অভিনেতার কাছে খুব স্পেশাল। তাঁর পাখির চোখ শীতকাল। কেন? অভিনেতা জানালেন, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ছবিতে গৌরাঙ্গের ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবি বছরের শেষে মুক্তি পাবে। দিব্যজ্যোতি বলেন, ‘আমার কাছে কাজটা ভীষণ কঠিন ছিল। দীর্ঘদিন ধরে নিজেকে ভেঙেছি-গড়েছি। আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শকের হাতে। তাঁরাই বলবেন, আমি পেরেছি কি না।’

Advertisement

টেলিভিশনে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীর্ঘদিন ধরে দিব্যজ্যোতির অভিনয় ভালোবেসেছেন দর্শক। ছোটপর্দায় আবার ফিরছেন কবে? অভিনেতার উত্তর, ‘সত্যিই ‘অনুরাগের ছোঁয়া’তে অভিনয় করে যত মানুষের আশীর্বাদ পেয়েছি, তা অভাবনীয়। ওই ধারাবাহিকে আমার ট্র্যাক শেষ হয়ে গিয়েছে। ছোটপর্দা থেকে আপাতত বিরতি নিয়েছি। এখনও অন্য কাজের কথাবার্তা তেমন হয়নি। অন্য ধরনের চরিত্রের খোঁজে রয়েছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ