আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াল ভারত। হিমালয়ের কোলে অবস্থিত পড়শি দেশে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনার একাধিক ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট। এর মধ্যে আছে সি-১৭, সি-১৩০জে এবং সি-২৯৫ বিমান। আজ রাতেই ত্রাণসামগ্রী নিয়ে একটি সি-১৩০জে বিমান নেপালের উদ্দেশ্যে রওনা হবে বলে সূত্রের খবর।



