Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছে নস্টালজিয়া

‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। সদ্য এই খবরে সিলমোহর দিলেন জোয়া আখতার।

ফিরছে নস্টালজিয়া
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। সদ্য এই খবরে সিলমোহর দিলেন জোয়া আখতার। অর্জুন, কবীর ও ইমরান— তিন বন্ধুর রোড ট্রিপের গল্প মুক্তি পেয়েছিল ২০১১ সালে। হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল অভিনীত সেই সিনেমার সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক। সদ্য সেই অপেক্ষার অবসান ঘটালেন জোয়া। জানালেন, জনপ্রিয় এই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কাজ শুরু হয়েছে। প্রায় ১৫ বছর পর অর্জুন, কবীর ও ইমরানের জীবন কোন খাতে বইছে, তা নিয়েই গল্প। নায়িকাদের মধ্যে কারা থাকছেন তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ