Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে সইফ ও কিয়ারা

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান ও কিয়ারা আডবাণী। কেবল জুটি নয়, ছবির পরিচালকের নামেও রয়েছে চমক

জুটিতে  সইফ ও কিয়ারা
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান ও কিয়ারা আডবাণী। কেবল জুটি নয়, ছবির পরিচালকের নামেও রয়েছে চমক। এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন লেখিকা কণিকা ধিলোঁ। মুখ্য চরিত্রে থাকছেন সইফ ও কিয়ারা। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। জানা গিয়েছে, থ্রিলার ঘরানার এই ছবিতে থাকবে ভৌতিক আবহ। যদিও এ বিষয়ে এখনই বেশি কিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। এর আগে ‘মনমর্জিয়াঁ’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’, ‘ডাঙ্কি’-সহ একাধিক ছবির চিত্রনাট্য লিখেছেন কণিকা। ‘দো পাত্তি’ ছবির মাধ্যমে প্রযোজনাতেও পা রেখেছেন তিনি। এবার পরিচালনায় তাঁর নতুন জার্নি শুরু হচ্ছে। সইফ ও কিয়ারার জুটি কতখানি চমকপ্রদ হয়, তা দেখার অপেক্ষায় ইন্ডাস্ট্রি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ