Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমির-অরিজিৎ সাক্ষাতের কারণ প্রকাশ্যে

অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে দিন কয়েক আগে হঠাৎ করেই হাজির আমির খান! ঘুড়ি ওড়ানো, খাওয়া-দাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

আমির-অরিজিৎ সাক্ষাতের কারণ প্রকাশ্যে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে দিন কয়েক আগে হঠাৎ করেই হাজির আমির খান! ঘুড়ি ওড়ানো, খাওয়া-দাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু আমিরের হঠাৎ উপস্থিতি কারণ এতদিন ছিল অন্ধকারে। তা নিয়ে বিস্তর জল্পনাও হয়েছে। অবশেষে প্রকাশ্যে এল সেই কারণ। আমির প্রযোজিত পরবর্তী ছবি ‘একদিন’-এ গান গাইবেন অরিজিৎ। এই বিষয়ে আলোচনার জন্যই অরিজিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন আমির। দিন কয়েক আগেই অরিজিৎ সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন তিনি আর প্লেব্যাক করবেন না। তারপরই দুই তারকার সাক্ষাৎ। জল্পনা ছড়িয়েছিল, হয়তো অরিজিৎকে সিদ্ধান্ত বদলের আবেদন জানাতে এসেছিলেন আমির। অবশেষে এই জল্পনাতেই সিলমোহর পড়ল। অরিজিৎ ফের প্লেব্যাক করবেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘একদিন’ ছবির টিজার। রোমান্টিক ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন সাই পল্লবী ও জুনেইদ খান। ইতিমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে টিজার। এরপর অরিজিতের কণ্ঠে গান মুক্তি পেলে, আগ্রহ আরও বাড়বে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, অরিজিতের সঙ্গে গানের যাবতীয় কাজ করেছেন আমির নিজেই। গানটির রেকর্ডিং হয়েছে অরিজিতের নিজের শহর জিয়াগঞ্জে। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জুনেইদ ও সাই অভিনীত ছবিটি। তবে এই ছবির পরেও অরিজিৎ ফের অন্যান্য ছবির প্লেব্যাক করবেন কি না, তা স্পষ্ট নয়। আপাতত অনুরাগীরা তাঁর কণ্ঠে নতুন ছবির গান শুনতে মুখিয়ে রয়েছেন। এদিকে, রবিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনশিল্পীর যুগলবন্দির সাক্ষী থাকলেন দর্শক। রবিশংকর কন্যা অনুষ্কা শংকর, অরিজিৎ সিং ও বিক্রম ঘোষের অপূর্ব পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর অরিজিতের প্রথম লাইভ পারফরম্যান্সের সাক্ষী থাকল কলকাতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ