Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ

চলতি মরশুমে রিয়াল মাদ্রিদের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল জাবি আলোন্সো-ব্রিগেড। জোড়া গোলে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপে।

জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: চলতি মরশুমে রিয়াল মাদ্রিদের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল জাবি আলোন্সো-ব্রিগেড। জোড়া গোলে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি স্ট্রাইকার হ্যাটট্রিকও পেতে পারতেন। তবে ৪৩ মিনিটে রিয়াল পেনাল্টি পেলে এমবাপে নিজে কিক না নিয়ে ভিনিসিয়াসের হাতে বল তুলে দেন। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লক্ষ্যভেদে ব্যর্থ থাকেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। রিয়ালের হয়ে বাকি দু’টি গোল করেন যথাক্রমে জুড বেলিংহ্যাম ও আলভারো কারেয়াস। উল্লেখ্য, এই জয়ের সুবাদে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করল মাদ্রিদের ক্লাবটি। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট।

Advertisement

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল লিভারপুল। শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্নে স্লটের দল। জয়ী দলের দুই গোলদাতা মহম্মদ সালাহ ও রায়ান গ্রাভেনবার্চ। সেই সুবাদে টেবিলে তৃতীয় স্থানে উঠে এল দ্য রেডস। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। উল্লেখ্য, প্রিমিয়ার লিগে হঠাত্ ছন্দপতনে চাপে পড়ে গিয়েছিল লিভারপুল। শেষ চার ম্যাচে টানা হেরেছিল। তাই শনিবার অবশেষে জয়ে ফিরতে পেরে স্বস্তিতে দল। ম্যাচের গোলদাতা মহম্মদ সালাহ বলছিলেন, ‘জেতাটা জরুরি ছিল। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে হবে। তার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াল।’ ইপিএলের অন্য ম্যাচে, টটেনহ্যামকে ১-০ ব্যবধানে হারাল চেলসি। ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জোয়াও পেড্রো।

Advertisement
সম্পর্কিত সংবাদ