Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অপয়া মাঠে জিততে মরিয়া রিয়াল

স্তাদিও মেট্রোপলিতানো। সাম্প্রতিককালে এই স্টেডিয়ামে বারবার মুখ থুবড়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যান বলছে, গত এক দশকে ১৭বারের সাক্ষাতে মাত্র তিনটি জয়ের মুখ দেখেছে ‘লস ব্ল্যাঙ্কোস’।

অপয়া মাঠে জিততে মরিয়া রিয়াল
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

মাদ্রিদ: স্তাদিও মেট্রোপলিতানো। সাম্প্রতিককালে এই স্টেডিয়ামে বারবার মুখ থুবড়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যান বলছে, গত এক দশকে ১৭বারের সাক্ষাতে মাত্র তিনটি জয়ের মুখ দেখেছে ‘লস ব্ল্যাঙ্কোস’। তাই চলতি আসরে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে ঘরের মাঠে জিতেও খুব একটা স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। বরং ফিরতি পর্বে ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে দুরন্ত ফর্ম বজায় রেখে শেষ আটের টিকিট নিশ্চিত করতে মরিয়া ডিয়গো সিমোনে-ব্রিগেড। পক্ষান্তরে, ঘরের মাঠে জয়ের অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে অপয়া মাঠে অতীতের তিক্ত পরিসংখ্যানে বদলাতে চায় কার্লো আনসেলোত্তির দল।

Advertisement

প্রথম লেগে আতলেতিকোকে ২-১ গোলে বশ মানায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে নক-আউট পর্বে টানা ১০ম্যাচ অপরাজিত রিয়াল। এরমধ্যে শেষ পাঁচটিতে টানা জয় পেয়েছে তারা। তাই আতলেতিকোর বিরুদ্ধে ফিরতি পর্বেও জয়ের ব্যাপারে আশাবাদী এমবাপে-ভিনিসিয়াসরা। তবে এই ম্যাচেও চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবেন না কোচ আনসেলোত্তি। সেই তালিকায় নাম রয়েছে ড্যানি সেবালোস, ড্যানি কার্ভাহাল ও এডার মিলিতাওর। তবে কার্ড সমস্যা কাটিয়ে প্রথম একাদশে ফিরতে চলেছেন জুড বেলিংহ্যাম। ফলে বেঞ্চেই জায়গা হতে চলেছে গত ম্যাচের নায়ক ব্রাহিম ডিয়াজের।
রিয়ালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ৯বারের সাক্ষাতে পাঁচবার হারের মুখ দেখেছে আতলেতিকো। তবে ঘরের মাঠে তিনটি সাক্ষাতেই অপরাজিত তারা। তার মধ্যে দু’বার শেষ হাসি হেসেছে ডিয়গো সিমোনে-ব্রিগেড। তাই বুধবার বুধবার আরও একবার ঘরের মাঠে জিতে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য আঁতোয়া গ্রিজম্যানদের। তবে লা লিগায় শেষ ম্যাচে গেতাফের কাছে হার কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কোচ সিমোনের। তারউপর চোটের কারণে মাঝমাঠের অন্যতম গুরুত্বর্পূণ ফুটবলার কোকেকে পাবে না আতলেতিকো। তবে আপফ্রন্টে জুলিয়ান আলভারেজের দুরন্ত ফর্ম স্বস্তি বাড়াচ্ছে। রিয়ালের বিরুদ্ধে প্রথম লেগে আর্জেন্তাইন তারকার দুরন্ত গোলেই ম্যাচে সমতায় ফিরেছিল আতলেতিকো। এবার ঘরের মাঠেও জাল কাঁপাতে তৈরি তিনি।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে পিএসভি’র বিরুদ্ধে লড়াইয়ে নামবে আর্সেনাল। প্রথম লেগে প্রতিপক্ষের ডেরায় ৭-১ গোলে জয়ে আগেই শেষ আটের টিকিট কার্যত নিশ্চিত করেছে গানাররা। বুধবার সেই ব্যবধান আরও বাড়ানোই লক্ষ্য কোচ মিকেল আর্তেতার। অ্যাওয়ে ম্যাচে ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-১ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল অ্যাস্টন ভিলা। বুধবার ঘরের মাঠে সেই ধারা বজায় রেখে ১৯৮২-৮৩ সালের পর ফের একবার ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করতে মরিয়া উনাই এমেরি-ব্রিগেড। অন্য ম্যাচে লিলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বরুসিয়া ডর্টমুন্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ