Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইয়ামালকে পাল্টা দিলেন রিয়ালের ফুটবলাররা

ইয়ামালকে পাল্টা দিলেন রিয়ালের ফুটবলাররা
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: গত মরশুমে মর্যাদার এল ক্লাসিকোয় একচেটিয়া দাপট দেখিয়েছিল বার্সেলোনা। সব টুর্নামেন্ট মিলিয়ে চারটি সাক্ষাতেই শেষ হাসি হাসে কাতালন ক্লাবটি। তবে নতুন মরশুমে শুরুতেই বাজিমাত রিয়াল মাদ্রিদের। রবিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে বশ মানালেন কিলিয়ান এমবাপেরা। তবে ফলের চেয়েও রবিবারের চর্চায় রইল ম্যাচ শেষে দু’দলের ফুটবলারদের ঝামেলা, যার কেন্দ্রে রইলেন দুই শিবিরের দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ও ভিনিসিয়াস জুনিয়র।

Advertisement

ম্যাচের আগে ইয়ামালের এক মন্তব্য এল ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ শুধু চুরি আর অভিযোগ করতে পারে।’ তরুণ স্প্যানিশ উইঙ্গারের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি গোটা রিয়াল শিবির। শেষ বাঁশি বাজতেই বার্নাব্যুর সবুজ গালিচা রীতিমতো রূপ নিল রণক্ষেত্রে। ইমায়ালের দিকে তেরে যান ভিনিসিয়াস, কুর্তোয়া সহ একাধিক ফুটবলার। এরপর নিরাপত্তারক্ষীরা দুই দলকে আলাদা করার চেষ্টা করলে, তখনও শান্ত হননি ভিনিসিয়াস। ইয়ামালের উদ্দেশে চিৎকার বলে বলতে থাকেন, ‘তুমি অনেক কথা বলো। এখন বলো যা বলার। ম্যাচে তো ব্যাক পাস ছাড়া কিছুই করনি।’ গোটা বিষয়টা নিয়ে বেশ বিরক্ত লা লিগা আয়োজকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ