নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের অটল ভায়ো অভ্যুদয় যোজনার উপর তৈরি ‘আমাদের প্রবীণ আমাদের অহংকার’ বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার শুরু হল। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত রেডিও কোচবিহারে বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
Advertisement
রেডিও কোচবিহার ৮৯.৬ এফএম-এ সোমবার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সরকারি কী কী সুবিধা বয়স্ক নাগরিকরা পেতে পারেন, সেই বিষয় নিয়ে ৩০ মিনিটের ওই রেডিও নাটকে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই অটল ভায়ো অভ্যুদয় যোজনার বিষয় নিয়ে রেডিও কোচবিহারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সমীক্ষার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে রেডিও কোচবিহার জেলার কোন কোন অংশ থেকে শোনা যায় সেই বিষয়টিও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। টিম রেডিও কোচবিহার এই কাজটি শুরু করেছে। মোট ২৪টি পর্বে রেডিও কোচবিহারের মাধ্যমে অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে। ২৪টি পর্বের সম্প্রচারের পর ফের সেগুলি আবার পুনঃসম্প্রচার করা হবে। এর ফলে সরকারি প্রকল্পগুলি সম্পর্কে কোচবিহার সহ আশপাশের গ্রামাঞ্চলের মানুষেরা উপকৃত হবেন বলে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেডিও কোচবিহার সূত্রে জানা গিয়েছে।