Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাঁচিতে সারা ভারত পুলিস ডিউটি মিটে পদক পেলেন না রাজ্যের প্রতিযোগীরা!

রাঁচিতে সারা ভারত পুলিস ডিউটি মিটে পদক পেলেন না রাজ্যের প্রতিযোগীরা!
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬৮ তম সারা ভারত পুলিস ডিউটি মিটে কোনও পদক পেল না এরাজ্যের উর্দিধারীরা। এবারের পুলিস মিট অনুষ্ঠিত হয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে। ডগ স্কোয়াড সহ রাজ্য পুলিস ও কলকাতা পুলিস থেকে মোট ৭০ জনের একটি প্রতিনিধি  দল রাঁচিতে পাঠানো হয়েছিল। কিন্তু একটিও পদক পাননি কোনও প্রতিযোগী। স্বাভাবতই এতে হতাশ  রাজ্য পুলিস কর্তারা। প্রতিবারের মতো এবারও সারা ভারত পুলিস ডিউটি মিটে ভালো ফল করেছে তেলেঙ্গানা। রাজ্য পুলিসের এক সূত্র জানাচ্ছে, ‘মূলত প্রস্তুতির অভাবে বারে বারে পিছিয়ে পড়তে হয়েছে এরাজ্যের প্রতিযোগীরা। তেলেঙ্গানার মতো রাজ্যের প্রতিনিধিরা ছ’মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেন। সেখানে এরাজ্যের প্রতিযোগীরা রোজকার ডিউটি সামলে মাত্র ১০-১২ দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। এমনকী ১০-১২ দিনের ট্রেনিংয়ে আমাদের  যা শেখানো হয়েছে, বাস্তবে তার উলটো অভিজ্ঞতা হয়েছে।’ মুষড়ে পড়েছেন এরাজ্যের পুলিস টিমের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিসের এক সূত্রের কথায়, এরাজ্যে বারবার অবহেলার  শিকার  সারা ভারত পুলিস ডিউটি মিট। প্রতিনিধি দল বাছাই করা থেকে শুরু করে প্রস্তুতি সবেতেই দায়সারা একটা ব্যাপার রয়েছে। পাশাপাশি অতীতে কলকাতা পুলিসের একাধিক অফিসার পদক জিতলেও, কানাকড়ি পুরষ্কার জোটেনি তাঁদের কপালে। ফলে সত্যিকারের দক্ষ অফিসাররা এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখান না। সেখানে তেলেঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যে একটা পদক জিতলে পুলিসকর্মীদের ইনক্রিমেন্ট, প্রোমোশন, নগদ পুরস্কার দেওয়ার চল রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ