Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টির জেরে ভেস্তে গেল আরসিবি বনাম কেকেআরের ম্যাচ

ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির জেরে কিছুদিনের জন্য স্থগিত হয় আইপিএলের ম্যাচগুলি। আপাতত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি থাকায়, আজ, শনিবার থেকে শুরু হয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলি।

বৃষ্টির জেরে ভেস্তে গেল আরসিবি বনাম কেকেআরের ম্যাচ
  • ১৭ মে, ২০২৫ ২২:০৫
Prefer us on Google

বেঙ্গালুরু, ১৭ মে: ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির জেরে কিছুদিনের জন্য স্থগিত হয় আইপিএলের ম্যাচগুলি। আপাতত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি থাকায়, আজ, শনিবার থেকে শুরু হয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলি। বেঙ্গালুরুর চিন্নাস্বামীর মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সকলেই অপেক্ষা করেছিলেন বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের জন্য। কারণ টেস্ট থেকে অবসর নেওয়ার পর আজ, শনিবারই ব্যাট হাতে টি-২০ খেলতে নামার কথা ছিল তাঁর। কিন্তু সব ভেস্তে দিল বৃষ্টি। পূর্বাভাস মতোই এদিন ব্যাপক বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। টস হয়নি। আর বৃষ্টির জেরেই পরিত্যক্ত হয়েছে কেকেআর বনাম আরসিবির ম্যাচ। ১-১ করে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। যার ফলে আইপিএলের চলতি মরশুমে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কলকাতা। ১৭ পয়েন্ট পেয়ে প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাটের আরসিবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ