Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধোনিদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষার মুখে আরসিবি, ১৭ বছরের রেকর্ড ভাঙতে পারবে কোহলিরা?

আইপিএল-এর ইতিহাসে কোন দলের ফ্যানবেস সবচেয়ে বেশি? উত্তর হিসেবে নিঃসন্দেহে বেঙ্গালুরুর নাম উপরের দিকেই থাকবে। কিন্তু ট্রফি জয়ের নিরিখে সারির শেষের দিকে আরসিবি।

ধোনিদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষার মুখে আরসিবি, ১৭ বছরের রেকর্ড ভাঙতে পারবে কোহলিরা?
  • ২৮ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

চেন্নাই: আইপিএল-এর ইতিহাসে কোন দলের ফ্যানবেস সবচেয়ে বেশি? উত্তর হিসেবে নিঃসন্দেহে বেঙ্গালুরুর নাম উপরের দিকেই থাকবে। কিন্তু ট্রফি জয়ের নিরিখে সারির শেষের দিকে আরসিবি। ১৭ বছর অতিক্রান্ত হয়ে গেলেও, এখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পাননি কোহলিরা। তবে ২০২৫ সাল শুরু হয়েছে অন্য ভাবে। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে পাতিদারেরা। কিন্তু, আজ শুক্রবারের ম্যাচ আরসিবি-র জন্য অগ্নিপরীক্ষা। আসলে আজ চিপকে ধোনিদের ঘরের মাঠে খেলতে নামবেন কোহলিরা। গত ১৭ বছরে এই মাঠে ম্যাচ জেতেননি বিরাটরা।
পরিসংখ্যান বলছে, চিপকে আরসিবির রেকর্ড খুবই খারাপ। ২০০৮ সালে এই মাঠে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল আরসিবি। সেটি ছিল আইপিএল-এর প্রথম মরশুম। এরপর থেকে প্রতিবারই ঘরের মাঠে আরসিবিকে বধ করেছে চেন্নাই। চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলা হয়েছে। যার ৮টিতেই জয়ী হয়েছে ধোনিরা।

Advertisement

এছাড়াও, আইপিএলে এখন পর্যন্ত দুই দলের মধ্যে ৩৩টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে চেন্নাই সুপার কিংস ২১টি ম্যাচে আরসিবিকে হারিয়েছে। অন্যদিকে, আরসিবি মাত্র ১১টি ম্যাচ জিততে পেরেছে। অপর একটি ম্যাচ ছিল অমীমাংসিত। যদিও দুদলের শেষ ম্যাচটি জয় পেয়েছিল আরসিবি-ই।

Advertisement
সম্পর্কিত সংবাদ