Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রবীন্দ্রনাথ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন দেব

রবীন্দ্রনাথ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন দেব
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল সাংসদ দীপক অধিকারী (দেব) আবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হলেন। বুধবার এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে চিঠিও এসেছে। দেবকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে পেয়ে খুশি  কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীরা। কলেজের অধ্যক্ষ মণ্টুকুমার দাস জানান, তিনি ওই দিন সন্ধ্যায় চিঠিটি পেয়েছেন। দেবকে সভাপতি হিসেবে পেয়ে ভালো লেগেছে। তাঁর হাত ধরে কলেজের আরও অনেক উন্নয়নমূলক কাজ হবে তাঁর বিশ্বাস।
বিধানসভা নির্বাচনের কিছু দিন পরই দেব ওই কলেজের গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘাটাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে নিয়ম মতো তাঁকে পদত্যাগ করতে হয়। অধ্যক্ষ জানান, ২৪ এপ্রিল দেব তাঁদের পদত্যাগপত্র পাঠান। ২ মে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। সেই থেকে প্রায় ন’মাস ওই কলেজের গভর্নিং বডির সভাপতির পদটি শূন্য ছিল। বুধবার থেকে ফের তা পূর্ণ হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ