সংবাদদাতা, করণদিঘি: করণদিঘি কিষাণ মান্ডির মাঠে রাবণ বধ দেখতে প্রায় ২০ হাজার লোকের জমায়েত হয়। কালীপুজো শেষে প্রতিবছর এখানে রাবণ বধ হয়। উপস্থিত ছিলেন করণদিঘির বিডিও, বিধায়ক, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।



