Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনিয়মের অভিযোগে ৫ ব্যাঙ্ককে মোট ২.৫ কোটি টাকা জরিমানা রিজার্ভ ব্যাঙ্কের

অনিয়মের অভিযোগে ৫ ব্যাঙ্ককে মোট ২.৫ কোটি টাকা জরিমানা রিজার্ভ ব্যাঙ্কের
  • ৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মুম্বই: ফের কড়া রিজার্ভ ব্যাঙ্ক। অনিয়মের দায়ে দেশের পাঁচটি প্রথম সারির ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে আছে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র এবং ব্যাঙ্ক অব বরোদার মতো দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এছাড়া তালিকায় প্রথম সারির তিনটি বেসরকারি ব্যাঙ্কেরও নাম আছে। সরকারি-বেসরকারি এই পাঁচটি ব্যাঙ্ককে মোট আড়াই কোটি টাকার মতো আর্থিক জরিমানা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সাইবার নিরাপত্তা, কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানা থেকে গ্রাহকের উপরে অনৈতিকভাবে সুদ চাপানো ও গ্রাহক পরিষেবায় গাফিলতির মতো কারণে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার এমনই জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

Advertisement

সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ব্যাঙ্ক অব মহারাষ্ট্রকে ৩১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আধার ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসির মাধ্যমে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ প্রমাণিত হয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের ক্ষেত্রে। 
ব্যাঙ্কের কর্মীদের বিমা বিক্রিতে উৎসাহীত করতে নগদ নয় এমন ইনসেনটিভের অনুমতি দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের রোষের মুখে ব্যাঙ্ক অব বরোদা। ৬১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ